1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে শুক্রবার রাত ১১টায় পুলিশ ইসমাইল মুন্সি (৩৫) কে গ্রেপ্তার করে। তিনি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক। গত বুধবার চরপাতালিয়ার ভেড়ার খালসংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে গেলে হানিফ রাঢ়ীসহ কয়েক জেলেকে স্পিডবোটে এসে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করেন ইসমাইল ও তার সহযোগীরা। চক্রটি ‘হরিণের মাংস পরিবহন’ ও ‘বিষ প্রয়োগে মাছ ধরা’-র মিথ্যা অভিযোগ এনে দুই লাখ টাকা চাঁদা দাবি করে; পরে আড়তদারের কাছ থেকে ৬০ হাজার টাকা ও প্রায় ৫০ হাজার টাকার ইলিশ ছিনিয়ে নেয়। বৃহস্পতিবার রাতে হানিফ রাঢ়ীর মামলার পর পুলিশ ইসমাইলকে গ্রেপ্তার করে; অপর তিন আসামি নোমান মুন্সি, কিরণ ঢালী ও হেলাল মাঝি পলাতক।

স্থানীয় জেলেরা জানান, আগস্ট থেকেই ইসমাইল-নোমানের নেতৃত্বে ৮-১০ জনের চক্রটি নদীতে চাঁদাবাজি করে আসছিল। শনিবার দুপুরে ইসমাইলকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়; বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন মনপুরা থানার ওসি আহসান কবির।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট