1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

 

বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন এলাকায় “এফবি বাদল” নামের একটি ফিশিং ট্রলার প্রবল ঢেউয়ের তোড়ে ডুবে যায়। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৭টার দিকে চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা ঘাটের কাছে ট্রলারটি একটি ডুবোচরে আঘাত পেয়ে ভারসাম্য হারালে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১৪ জন মাঝিমাল্লাকে আশপাশের অন্য ট্রলারের জেলেরা দ্রুত উদ্ধার করে তীরে নিয়ে আসেন। ট্রলার মালিক স্থানীয় জেলে বাদল মাঝি জানান, ইলিশ সংরক্ষণ অভিযানের ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় তারা মাছ ধরা বন্ধ রেখে ঘাটে ফিরছিলেন।

রাঙ্গাবালী নৌ ফাঁড়ির ইনচার্জ মো. জায়েদ জানান, সবাই জীবিত উদ্ধার হলেও ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে অভিযান চলছে। আবহাওয়া শান্ত হলে উদ্ধার কাজ ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট