1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা ভোলায় চাকরি মেলা: ১,৬৬৩ সিভির বিপরীতে তাৎক্ষণিকভাবে নির্বাচিত ১০৩ জন ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে ব্রাজিলের জয় পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ

বাউফলে ছাত্রদল নেতা ফাহাদের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) পৌরশহরের বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার করেন সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাউফল পৌরশহরের পাবলিক মাঠ, মুক্ত মঞ্চ এবং আশপাশের সড়কগুলোতে এ কর্মসূচি পরিচালিত হয়। ছাত্রদল নেতাকর্মীরা একযোগে ময়লা-আবর্জনা পরিষ্কার করে এলাকা পরিচ্ছন্ন করেন।

কর্মসূচি চলাকালে পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, “জনভোগান্তি এড়াতে র‍্যালি বা শোডাউনের পরিবর্তে আমরা জনকল্যাণমূলক কাজের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে চাই। রাজনীতি শুধু শোডাউন বা কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজকল্যাণ ও পরিবেশ রক্ষায় বাস্তব উদ্যোগ গ্রহণও রাজনীতির অংশ।” তিনি আরও যোগ করেন, “পরিবেশ পরিষ্কার রাখা মানুষের স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই নিয়মিতভাবে এমন কর্মসূচি আয়োজন করে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে চাই।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীয়তউল্লাহ সৈকত, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান, কেশবপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাকিব হোসেন, নওমালা আব্দুর রশিদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. পাভেল, সাধারণ সম্পাদক মো. কবির, পৌর ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাজিদ হাওলাদার ও ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. অন্তরসহ আরও অনেকে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট