1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালী আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়, প্রতিদ্বন্দ্বীদের ভরাডুবি বাউফলে পরীক্ষা কেন্দ্রে কুড়ালসহ শিক্ষার্থী আটক; সংঘর্ষের আশঙ্কায় ৬ জন থানায়, পরে অভিভাবকের জিম্মায় মুক্তি ভোলার ভেদুরিয়ায় এক বিধবার ঘর ভাংচুরের চেষ্টা চলাচ্ছে একটি ভূমিদস্যু চক্র ভারি বৃষ্টিতে নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে, আহত-২০ ভোলায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদনে উদ্যোক্তাদের প্রশিক্ষণ কালবৈশাখীতে স্কুলের গেট ধসে আহত অয়ন; ঢাকায় সফল অস্ত্রোপচার, তদন্ত কমিটি গঠন পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস লংগদুতে মৃত হাতির দেহে দুর্বৃত্তদের থাবায় উধাও রাতের আঁধারে পা,শুঁড় ও দাত ভোলায় চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ১২৭ নারী

বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

বাজেট সংকটের কারণে পটুয়াখালীর দশমিনা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীরা এবার ঈদ বোনাস পাননি। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মচারীরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দশমিনায় মোট ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০টিতে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ রয়েছে। এসব কর্মচারী কোডভুক্ত হয়ে মাসিক ভাতা, উৎসব ভাতা ও বোনাস পেয়ে থাকেন। চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে তারা মাসিক ভাতা পেলেও এখনো ঈদ বোনাস পাননি।

ভুক্তভোগীরা জানান, বোনাসের বিষয়ে জানতে একাধিকবার উপজেলা শিক্ষা অফিসে গেলেও সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাওয়া যায়নি। পরে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কোনো উপজেলাতেই এখনো বোনাস দেওয়া হয়নি এবং বাজেট এলেই পরবর্তীতে দেওয়া হবে।

আলীপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী মো. ফিরোজ আলম বলেন, “মাসিক ভাতা পেলেও এখনো বোনাস পাইনি। ঈদের আগে বোনাস না পেলে পরিবারের জন্য কেনাকাটা করা কঠিন হয়ে পড়বে।”

একই ধরনের অভিযোগ করেন রমানাথসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী মো. বেল্লাল হোসেন। তিনি বলেন, “প্রতিবছরই বোনাস নিয়ে জটিলতা হয়। এবারও একই পরিস্থিতি। বাধ্য হয়ে ধার করে ঈদের খরচ চালাতে হচ্ছে।”

প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাফর হোসেন বলেন, “বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, বাজেট না আসায় বোনাস দেওয়া সম্ভব হয়নি।”

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিটলারুজ্জামান বলেন, “বাজেট বরাদ্দ না থাকায় এখনো বোনাস দেওয়া যায়নি। অন্য উপজেলায় দেওয়া হয়েছে কিনা সে তথ্যও আমাদের কাছে নেই।”

ঈদের আগে বোনাস না পাওয়ায় সংশ্লিষ্ট কর্মচারীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। দ্রুত বরাদ্দ নিশ্চিত করে বোনাস প্রদানের দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট