1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা ভোলায় চাকরি মেলা: ১,৬৬৩ সিভির বিপরীতে তাৎক্ষণিকভাবে নির্বাচিত ১০৩ জন ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে ব্রাজিলের জয় পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ

 বাউফলে গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন: “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার”

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় বাউফল থানার সামনে মেইন সড়কের উত্তর পাশে অবস্থিত নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর।

“জনতার অধিকার, আমাদের অঙ্গীকার—আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার” স্লোগানকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল হক নুর বলেন, “গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। বাউফল উপজেলায় আমাদের কার্যালয় উদ্বোধন এই অঞ্চলের মানুষের সাথে আমাদের কাজকে আরও গতিশীল করবে। আমরা চাই একটি শোষণমুক্ত, সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ।”

 নুরুল হক নুর আরও বলেন, “স্থানীয় পর্যায়ে আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। এই কার্যালয় হবে জনগণের সমস্যা সমাধানের একটি কেন্দ্রবিন্দু। আমরা আশা করি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় এখান থেকে আরও কার্যকরী উদ্যোগ নেওয়া সম্ভব হবে।”

 অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাউফল উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. শাহ আলম শিকদার, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. ফারুক হোসেন, ছাত্র অধিকার পরিষদ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম, উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. হাসান মাহমুদ ও ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. হাসিব মল্লিক।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ বাউফল উপজেলা শাখার নেতাকর্মী, স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ নাগরিকরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট