1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

পটুয়াখালী জেলা ছাত্রদলে গ্রুপিং: সদর উপজেলার ৮ ইউনিয়ন কমিটি স্থগিতের দাবি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে। সদর উপজেলার আটটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণার পরপরই জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ ওই কমিটিগুলোর কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। এতে সংগঠনটির অভ্যন্তরে বিদ্যমান বিভক্তি নতুন করে আলোচনায় এসেছে।

গত ৩১ জুলাই পটুয়াখালী সদর উপজেলার আটটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। তবে একই দিন জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি সাংগঠনিক নির্দেশনা জারি করেন। সেখানে তিনি দাবি করেন, কমিটি গঠন ও প্রকাশের বিষয়ে জেলা ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট কমিটির অধিকাংশ সদস্য এবং সংশ্লিষ্ট ইউনিয়নের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের কেউ অবগত ছিলেন না।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক পর্যায়ে যথাযথ আলোচনা, সমন্বয় ও দায়িত্বশীল নেতৃত্বের সঙ্গে পরামর্শ ছাড়াই গুরুত্বপূর্ণ এসব কমিটি গঠন করা হয়েছে, যা সংগঠনের শৃঙ্খলা ও ঐক্যের জন্য উদ্বেগজনক। তাই কেন্দ্রীয় ছাত্রদল ও জেলা ছাত্রদলের যথাযথ অনুমোদন এবং সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ না হওয়া পর্যন্ত ঘোষিত আটটি ইউনিয়ন কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনের ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের সমন্বয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠনের দাবি জানানো হয়। দলীয় সূত্র মতে, কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের মতপার্থক্য নতুন করে সামনে এসেছে। এক পক্ষ ঘোষিত কমিটিকে সাংগঠনিক সিদ্ধান্তের অংশ বলে দাবি করলেও অন্য পক্ষ তা প্রত্যাখ্যান করে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।

এ বিষয়ে সদর উপজেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক বা কমিটি অনুমোদনকারী সংশ্লিষ্ট নেতাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাংগঠনিক কমিটি গঠন নিয়ে প্রকাশ্যে এমন মতবিরোধ জেলা ছাত্রদলের অভ্যন্তরীণ বিভক্তির ইঙ্গিত দেয়। বিষয়টি দ্রুত সমাধান না হলে তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট