1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সম্মেলনে কাজী গোলাম সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সম্পাদক নির্বাচিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে মাওলানা কাজী গোলাম সরোয়ারকে সভাপতি এবং মাওলানা আর.আই.এম. ওয়াহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে আংশিক জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া এবং সঞ্চালনা করেন জেলা শাখার যুগ্ম সম্পাদক মাস্টার মো. সিদ্দিকুর রহমান।

ঘোষিত আংশিক কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাওলাদার মোহাম্মদ সেলিম মিয়া, মাওলানা নজরুল ইসলাম ও মাস্টার মো. আব্দুল হাকিম। জয়েন্ট সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মো. জাহিদ হোসেন লিটন। একই সঙ্গে নবনির্বাচিত নেতৃবৃন্দকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশ দেন কেন্দ্রীয় মহাসচিব।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরমোনাই (রহ.)-এর খলিফা ও ঝাটরার পীর আলহাজ মুফতি মো. হাবিবুর রহমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দীন, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, কুয়াকাটার হুজুর আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান মেজবাহ, জেলা কমিটির উপদেষ্টা মুফতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক আলহাজ হযরত হেদায়েতুল্লাহ জিহাদী, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আনম ইব্রাহীম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবুল বাশার জিহাদী এবং দপ্তর সম্পাদক উপাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন জাফর।

এ ছাড়া সম্মেলনে মাওলানা মুহাম্মদ ফেরদৌস খান, উপাধ্যক্ষ মাওলানা মো. সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলনের মাওলানা মোসাদ্দেক বিল্লাহ রুমী, ইসলামী ছাত্র আন্দোলনের মুহাম্মদ হাসান আলী, মাওলানা বনি আমীন, অধ্যাপক মো. আমিনুর রহমান, হাজী মো. মিল্লাত হাওলাদার, মাওলানা মনিরুল ইসলাম, হাজী মাওলানা রুহুল আমীন, মাওলানা মুহাম্মদ আব্দুর রব এবং আলহাজ আব্দুল ওয়াদুদ গোলদার বক্তব্য দেন।

সম্মেলন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। তারা জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সংগঠনের শক্তি বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট