1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ :
হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা

ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির গাছ কাটার অভিযোগ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় সম্পত্তির গাছ কাটা ও জমিতে জোরপূর্বক চাষাবাদ শুরুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মহাদিপুর মৌজার আরএস ২/৪/৫/২০/১২০/১৯১ এবং এসএ ১/৯/১৯৩/৪৯ নম্বর খতিয়ানের মোট ৩৪ একর ৫৪ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন মৃত মুজাহার জোমাদ্দারের ছেলে আব্দুল ওয়াহেদ জোমাদ্দার। জমিটি নিয়ে ঝালকাঠি আদালতে দেওয়ানি মামলা (নং-১৩৬/২০০৭) বিচারাধীন রয়েছে। গত বছরের ২৭ আগস্ট আদালত মামলাটি চলমান রেখে ওই জমির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

ভুক্তভোগীর দাবি, গত ১৬ জুলাই সকালে বিবাদী পক্ষের লোকজন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেয় এবং জমিতে চাষাবাদ শুরু করে। এতে বাধা দিতে গেলে তারা গালিগালাজ করেন এবং দেশীয় অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় রাজাপুর গ্রামের হেমায়েত বেপারী, গিয়াস বেপারী, রিয়াজ বেপারী, পলাশ বেপারী, মো. বেল্লাল বেপারী, মো. হেলাল বেপারী, সাইদুল বেপারী, সাইফুল ইসলাম ওরফে বেলায়েত বেপারী, সাখায়াত বেপারী, লিটন বেপারী, আকাব্বর বেপারী, এনায়েত মুন্সিসহ মহাদিপুর গ্রামের খলিল হাং ও ইয়াকিন হাওলাদারকে আসামি করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই পারভেজ জানান, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে কিছু গাছ ও ডালপালা কাটা অবস্থায় পাওয়া গেলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রিয়াজ বেপারী ও সাইফুল ইসলাম (বেলায়েত) বেপারী বলেন, ‘জমির বৈধ মালিকানার কাগজপত্র আমাদের কাছে রয়েছে এবং বর্তমানে ওই জমির ওপর কোনো আদালতের নিষেধাজ্ঞা নেই।’ সুযোগ পেলে তারা প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করবেন বলেও জানান।

জমিটির মালিকানা ও আদালতের নিষেধাজ্ঞা নিয়ে উভয় পক্ষ পরস্পরবিরোধী দাবি করায় বিষয়টি বর্তমানে পুলিশি তদন্তাধীন রয়েছে। মামলাটি আদালতে বিচারাধীন থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের ওপরই নির্ভর করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট