1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পবিপ্রবি’তে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ, যাতায়াত সুবিধার্থে নতুন আদেশ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় পরিবহনের বাস ভাড়া মওকুফ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) পরিবহন কর্মকর্তার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।

গত ১০ জুন বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এক সংবর্ধনায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান শিক্ষার্থীদের বাসভাড়া মওকুফের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার এক মাসের মাথায় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অফিস আদেশ জারি করা হয়। আদেশে কিছু শর্ত সাপেক্ষে এই ভাড়া মওকুফের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের অনেক সময় যাতায়াতের জন্য প্রয়োজনীয় ভাড়া জোগাড় করতে সমস্যা হয়। তাই তাদের নিয়মিত যাতায়াতের সুবিধার্থে বাস ভাড়া মওকুফ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের খরচ কমে যাতায়াত সহজ হবে এবং তারা নিয়মিত ক্লাসে উপস্থিত হয়ে শিক্ষা গ্রহণে উপকৃত হবে।’

বাস ভাড়া মওকুফের ঘোষণায় শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। এ বিষয়ে পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম রাতুল বলেন, ‘শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাস ভাড়া মওকুফের সিদ্ধান্তটি অত্যন্ত শিক্ষার্থীবান্ধব। আমরা সাধারণ শিক্ষার্থীরা এ সিদ্ধান্তে উপাচার্য মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি যোগদানের পরপরই বেশ কয়েকটি শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছেন, যাতে সাধারণ শিক্ষার্থীরা খুশি।’

এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও একাডেমিক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট