1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়ন: প্রধান আসামি গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আনোয়ার বয়াতীকে (৪৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। রোববার (১২ জুলাই) দুপুরে পটুয়াখালী সদর উপজেলার লঞ্চঘাট টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী দীর্ঘদিন ধরে তার বড় বোনের বাড়িতে বসবাস করতেন। গত বৃহস্পতিবার (৯ জুলাই) বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আয়লা এলাকা থেকে কৌশলে তাকে অপহরণ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় তিনি স্বাভাবিকভাবে ভালো-মন্দ বিচার করতে পারেন না। ঘটনার দিন মরিয়ম বেগম (৩৩) নামে এক নারীর সহায়তায় তাকে খাবার দেওয়ার কথা বলে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আনোয়ার বয়াতী নামের এক রাজমিস্ত্রী তাকে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ রয়েছে। পরে অভিযুক্তরা ভুক্তভোগীকে একটি ইজিবাইকে করে বাড়ির কাছাকাছি এলাকায় রেখে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীর বড় বোন গত ১০ জুলাই বাউফল থানায় আনোয়ার বয়াতী ও মরিয়ম বেগমকে আসামি করে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর একই দিন সহযোগী আসামি মরিয়ম বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘র‍্যাব-৮-এর সহযোগিতায় মামলার প্রধান আসামি আনোয়ার বয়াতীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট