1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালী সদরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাঙ্গাবালীতে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ১ হাজার পিস নিষিদ্ধ চায়না ডাইরি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পটুয়াখালীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচি পালিত হয়নি মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক, কারাগারে প্রেরণ পটুয়াখালীতে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ কলাপাড়ায় বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানে এসিল্যান্ড ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননা পবিপ্রবি’তে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ, যাতায়াত সুবিধার্থে নতুন আদেশ গলাচিপায় ১৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গলাচিপায় খালে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে তারেক রহমানের দেশে ফেরায় ছাত্রদলের আনন্দ মিছিল

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মালয়েশিয়া ও চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়ে পটুয়াখালীতে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল। শনিবার (২৭ জুন) বিকেলে শহরের প্রধান প্রধান সড়কে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরীর উদ্যোগে বিকেল ৪টার দিকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এতে জেলা ছাত্রদল এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে লঞ্চঘাট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী বলেন, “মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পেয়েছে।” তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের একজন যোগ্য প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার সক্ষমতা রাখেন।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খালিদ ইবনে সানি, যুগ্ম আহ্বায়ক মো. বেল্লাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট