1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক, কারাগারে প্রেরণ পটুয়াখালীতে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ কলাপাড়ায় বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানে এসিল্যান্ড ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননা পবিপ্রবি’তে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ, যাতায়াত সুবিধার্থে নতুন আদেশ গলাচিপায় ১৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গলাচিপায় খালে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির লাইন্ড সার্জনফিশ রাঙ্গাবালীতে বজ্রপাতে ট্রলার মাঝি নিখোঁজ, আহত ৩ বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর: বৃক্ষরোপণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়ন: প্রধান আসামি গ্রেপ্তার

পটুয়াখালীতে ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ উদ্বোধন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি পাঠাগার ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে এ বইমেলার আয়োজন করা হয়।

বইমেলার উদ্বোধন করেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, পাঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলে ইতিহাস, সাহিত্য, মুক্তিযুদ্ধ, রাজনীতি ও সমসাময়িক বিষয়ভিত্তিক বই প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের ডিন ড. এ বি এম সাইফুল ইসলাম, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিন, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোদাচ্ছের বিল্লাহ এবং একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জালাল উদ্দীন বক্তব্য রাখেন।

বক্তারা জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠন, অর্থনৈতিক উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা নতুন প্রজন্মের মাঝে জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রচিন্তা ছড়িয়ে দিতে বইপাঠের গুরুত্বের ওপরও গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট