1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় ২ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ভোলায় কোর্ট পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার, অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন ভোলায় ডাকাত দলের প্রধান নুরে আলম গ্রেপ্তার পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সম্মেলনে কাজী গোলাম সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সম্পাদক নির্বাচিত রাঙ্গাবালীতে ডিজিটাল ‘ক্লাউডফাই’ অ্যাপের মাধ্যমে পরীক্ষামূলক ঋণ বিতরণ বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার

গলাচিপায় ২৪ ঘণ্টায় শিশু ও তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় পৃথক দুটি ঘটনায় এক শিশু ছাত্র ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন ও পৌরশহরে ঘটে যাওয়া এসব ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রথম ঘটনায়, গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাসবাড়িয়া চৌরাস্তার পাশের একটি ডোবা থেকে মাইনুল খান (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহত মাইনুল বাসবাড়িয়া গ্রামের মনির খানের ছেলে এবং স্থানীয় একটি দ্বীনিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বাড়ির কাছের একটি মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। রাত গভীর হলেও বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাস্তার পাশের ডোবায় তার মরদেহ দেখতে পান তারা।

অপরদিকে, মঙ্গলবার সকালে গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে লামিয়া আক্তার (২৫) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, লামিয়া গত পাঁচ থেকে ছয় দিন ধরে তার বান্ধবী ঝুমুরের বাসায় অবস্থান করছিলেন। সকালে ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত লামিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ কলাবাগান এলাকার আলমগীর হোসেন ও ময়না বেগম দম্পতির মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

গলাচিপা থানা পুলিশ পৃথক দুটি ঘটনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘দুই ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

একদিনের ব্যবধানে দুইটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গলাচিপাজুড়ে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট