1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ :
বরগুনায় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ৭ দিন পর হত্যা মামলা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি থেকে টাকা-মালামাল গায়েবের অভিযোগ, শোকজ নোটিশ গলাচিপায় ২৪ ঘণ্টায় শিশু ও তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মহিপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি দম্পতি আটক পটুয়াখালীতে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০, আগুন ও গরু হত্যার অভিযোগ ভোলায় নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান উদ্ধারে সহায়তা চাইলেন প্রবাসী যুবদলের নতুন কমিটি ঘোষণায় পটুয়াখালীতে আনন্দ মিছিল পড়ালেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ, ভোলায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ওয়ান হেলথ প্রতিযোগিতায় পবিপ্রবি চ্যাম্পিয়ন, ‘ওয়ান হেলথ ভিলেজ’ প্রকল্প বিজয়ী

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

‘ওয়ান হেলথ ভিলেজ’ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ওয়ান হেলথ নেটওয়ার্ক আয়োজিত ‘সিওহান-২০২৬ আন্তর্জাতিক শিক্ষার্থী প্রতিযোগিতা: ওয়ান হেলথ ক্যাম্পাস-টু-কমিউনিটি চ্যালেঞ্জ’-এ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়ে গঠিত বাংলাদেশি দল চ্যাম্পিয়ন হয়েছে। দলের নেতৃত্ব দেন পবিপ্রবির ডিভিএম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাইমুন হাসান।

দলের অধিকাংশ সদস্য পবিপ্রবির শিক্ষার্থী এবং তাদের সুপারভাইজার ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. ফারজানা ইসলাম রুমি।

বিজয়ী প্রকল্প ‘ওয়ান হেলথ ভিলেজ’ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ও মাধবপাশা এলাকায় ওয়ান হেলথ শিক্ষা, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা, জলাতঙ্ক, এভিয়ান ইনফ্লুয়েঞ্জাসহ বিভিন্ন জুনোটিক রোগ প্রতিরোধ এবং পরিবেশগত স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

এ সাফল্যের ফলে দলটি ২ হাজার মার্কিন ডলার অনুদান, আন্তর্জাতিক মেন্টরশিপ ও ২০২৬ সালের আঞ্চলিক নলেজ-শেয়ারিং প্ল্যাটফর্মে প্রকল্প উপস্থাপনের সুযোগ পাবে।

আয়োজকদের মতে, প্রকল্পটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ওয়ান হেলথ শিক্ষার একটি টেকসই ও আন্তর্জাতিকভাবে প্রয়োগযোগ্য মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ওয়ান হেলথ একটি সমন্বিত পদ্ধতি যা মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যের আন্তঃসম্পর্ক স্বীকার করে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, প্রাণিজ রোগ ও মানব স্বাস্থ্যঝুঁকি পরস্পর সম্পর্কিত। বিশেষজ্ঞরা মনে করেন, ওয়ান হেলথ পদ্ধতিতে শিক্ষা, গবেষণা ও সম্প্রদায় সম্পৃক্ততার মাধ্যমে জুনোটিক রোগ প্রতিরোধ, এএমআর মোকাবিলা ও টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট