1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক

বাউফলে চোর সন্দেহে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় চোর সন্দেহে এক যুবককে আটক করে খুঁটিতে বেঁধে লাঠিপেটা ও মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (২৫ মে) উপজেলার দাশপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির পোল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবকের নাম মোহাম্মদ বাপ্পি (২৪), তিনি কালাইয়া ইউনিয়নের বড় ডালিমা এলাকার বাসিন্দা।

জানা গেছে, সপ্তাহখানেক আগে ল্যাংড়া মুন্সির পোল এলাকায় ইউসুফ আকনের মুদি ও মনোহারি দোকান থেকে কিছু টাকা চুরি হয়। পরে পাশের দোকানের সিসি ক্যামেরায় দোকান এলাকায় ভুক্তভোগী যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। সোমবার স্থানীয় ব্যবসায়ীরা তাকে দেখতে পেয়ে আটক করেন। পরে খুঁটিতে বেঁধে তাকে পেটানো হয়।

দোকান মালিক ইউসুফ আকন বলেন, “ঘটনার সময় দুপুরে আমি পাশের মসজিদের পুকুরে গোসল করতে যাই। এ সময় ক্যাশ কাউন্টার তালাবদ্ধ করতে ভুলে গিয়েছিলাম। গোসল শেষে ফিরে এসে দেখি বেচাকেনার টাকা নেই।”

ভুক্তভোগী যুবকের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করা হয়েছে। তবে তার সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “সন্ধ্যার দিকে বিষয়টি জানতে পেরেছি। সরেজমিনে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশে ভিড়িল জাস্টিস বা জনতার হাতে বিচার একটি গুরুতর আইনি ও মানবাধিকার ইস্যু। দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা বৈধ পদ্ধতি। তবে গ্রামীণ এলাকায় চোর সন্দেহে গণপিটুনি বা নির্যাতনের ঘটনা মাঝেমধ্যেই ঘটে। বিশেষজ্ঞরা মনে করেন, আইনের শাসন প্রতিষ্ঠা, পুলিশি নজরদারি বৃদ্ধি ও জনসচেতনতা তৈরির মাধ্যমে ভিড়িল জাস্টিস প্রতিরোধ সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট