1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৫ জনকে পিটেয়ে আহত

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

এলাকার যুব সমাজকে মাদকের কড়ালগ্রাস থেকে মুক্ত করার লক্ষে প্রতিবাদ করায়, ভোলার চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নারীসহ ৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা। বর্তমানে আহতরা চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে। ভূক্তভোগী ও স্থানীয় সূত্রে জানাগেছে,
নজরুল নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নাছির মাঝির ছেল আরিফসহ একটি চক্র দীর্ঘদিন যাবৎ ইয়াবা, গাজাসহ বিভিন্ন মাদক সেবন ও বিক্রি করে এলাকার সুনাম নষ্ট করে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত ১৭মে আরিফ চক্র মাদক সেবনকালে বিষয়টি দেখেফেলে নজরুল নগর ৭নং ওয়ার্ডের ফারুক মাঝির ছেলে মান্না। পরে সে এ বিষয়টি এলাকার গন্যমান্যদের অবগত করলে, প্রতিবাদী মান্নার উপর ক্ষিপ্ত হয় মাদক খোর আরিফসহ তার চক্রের লোকেরা। ১৭ তারিখ আরিফসহ একটি মাদকাশক্ত সন্ত্রাসী দল মান্নাকে বাসাথেকে ডেকে এনে মারধর করে। এসময় তার বাবা ফারুক মাঝি বাধা দিতে এলে সন্ত্রাসীরা তাকেও পিটিয়ে আহত করে। এতেও ক্ষান্ত হয়নি মাদকখোর সন্ত্রাসীরা। গত ১৯ মে আরিফ, এরশাদ মাঝি, ইউসুফ, আইউব, ফিরোজ ও রিয়াজ সহ একটি সঙ্গবদ্ধ সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ২য় দফায় ফারুক মাঝির বাড়িতে হামলা চালিয়ে তার ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও দামীয় আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এসময় প্রতিবাদ করতে এলে, সন্ত্রাসীরা ফারুক মাঝি, তার স্ত্রী জান্নাত বেগম, মান্না, সবুজ ও মহিউদ্দিনকে প্রথমে বাড়িতে ও পরে স্থানীয় সুলিজ বাজারে গিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। উল্লেখ্য সন্ত্রাসীদের কাছে থাকা করাতের আঘাতে ফারুক মাঝির শরীরের বিভন্ন স্থান ক্ষত-বিক্ষত হয় এবং অন্যান্যদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থান ক্ষত-বিক্ষত হয়।
পরে স্থানীয়রা তদের উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ, ভূক্তভোগী এবং ওই এলাকার সচেতন মহল।
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদেরকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট