1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা

গলাচিপায় যৌথ অভিযানে ৫০ লাখ রেনুপোনা জব্দ, মূল্য প্রায় ২ কোটি টাকা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রেনুপোনা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার সাগরদী রোড এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় ৫০ লাখ গলদা ও বাগদা রেনুপোনা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।

অভিযানে রেনুপোনা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ড ১৪-৪১০৯ নম্বরের একটি ট্রাক এবং ৪০টি ড্রাম জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় ট্রাকের চালক, হেলপার এবং ৪ থেকে ৫ জন শ্রমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর জানিয়েছে, জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রেনুপোনা অবৈধভাবে সংগ্রহ, পরিবহন ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশে রেনুপোনা (শ্রিম্প ফ্রাই) সংগ্রহ ও পরিবহন মৎস্য অধিদপ্তরের নির্দেশিকা ও লাইসেন্সভিত্তিক হতে হয়। অবৈধভাবে রেনুপোনা সংগ্রহ পরিবেশগত ভারসাম্য নষ্ট করে এবং প্রাকৃতিক সম্পদের অপচয় ঘটায়। পটুয়াখালী, বরগুনা ও ভোলার উপকূলীয় এলাকাগুলো রেনুপোনা পাচারের প্রধান রুট হিসেবে পরিচিত। বিশেষজ্ঞরা মনে করেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে রেনুপোনা সংগ্রহ, কঠোর নজরদারি ও জেলেদের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে এই সম্পদ টেকসইভাবে ব্যবহার করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট