1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনায় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ৭ দিন পর হত্যা মামলা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি থেকে টাকা-মালামাল গায়েবের অভিযোগ, শোকজ নোটিশ গলাচিপায় ২৪ ঘণ্টায় শিশু ও তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মহিপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি দম্পতি আটক পটুয়াখালীতে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০, আগুন ও গরু হত্যার অভিযোগ ভোলায় নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান উদ্ধারে সহায়তা চাইলেন প্রবাসী যুবদলের নতুন কমিটি ঘোষণায় পটুয়াখালীতে আনন্দ মিছিল পড়ালেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ, ভোলায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কুয়াকাটা সৈকতে জীবিত অলিভ রিডলি মা কচ্ছপ উদ্ধার, চিকিৎসা চলছে

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে জীবিত অবস্থায় ভেসে এসেছে বিরল সামুদ্রিক প্রজাতির একটি অলিভ রিডলি মা কচ্ছপ। শনিবার (১৬ মে) সকালে সৈকতের ডিসি পয়েন্ট সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় জোয়ারের সঙ্গে কচ্ছপটি তীরে ভেসে আসে। উদ্ধারকারীরা জানান, ডিম পাড়ার উদ্দেশ্যে উপকূলের কাছাকাছি আসার পর এটি দুর্বল হয়ে তীরে উঠে এসেছে। বর্তমানে কচ্ছপটির চিকিৎসা চলছে এবং সুস্থ হলে তা আবার সমুদ্রে অবমুক্ত করা হবে।

প্রথমে সৈকতের ফটোগ্রাফার সাইফুল ইসলাম কচ্ছপটিকে দেখতে পান। পরে তিনি কুয়াকাটা পরিবেশ রক্ষা আন্দোলনের উপ-আহ্বায়ক কেএম বাচ্চুকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন।

উদ্ধারকারীরা জানান, কচ্ছপটির ওজন আনুমানিক ৩৫ থেকে ৪০ কেজি। প্রাথমিকভাবে এটি অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ বলে ধারণা করা হচ্ছে। কচ্ছপটি স্বাভাবিকের তুলনায় অনেক দুর্বল অবস্থায় রয়েছে।

কেএম বাচ্চু বলেন, “কচ্ছপটির চিকিৎসার জন্য কলাপাড়া ভেটেরিনারি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে এটিকে আবার সমুদ্রে অবমুক্ত করা হবে।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ জানান, “বিষয়টি জানার পর একজন চিকিৎসককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, “বিষয়টি জানার পর বন বিভাগের পক্ষ থেকে কুয়াকাটা বিট কর্মকর্তা রুবেল হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা সার্বক্ষণিক সহযোগিতা করছি।”

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, “ট্রলিং জালে আটকে পড়া, জলবায়ু পরিবর্তন, জাহাজের ধাক্কা, প্লাস্টিক দূষণ ও জেলেদের অসচেতনতার কারণে সামুদ্রিক কচ্ছপের স্বাভাবিক জীবনচক্র ও প্রজনন ব্যাহত হচ্ছে। ফলে দিন দিন এ প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে।”

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অলিভ রিডলি, গ্রিন টার্টল ও লগারহেড প্রজাতির সামুদ্রিক কচ্ছপ পাওয়া যায়। এগুলো আইইউসিএন লাল তালিকার বিপন্ন প্রজাতি। বঙ্গোপসাগরে প্রতি বছর হাজার হাজার সামুদ্রিক কচ্ছপ ট্রলিং জালে আটকে পড়ে মারা যায়। বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ী সামুদ্রিক কচ্ছপ সংরক্ষিত প্রাণী। বিশেষজ্ঞরা মনে করেন, জেলেদের সচেতনতা, টার্টল এক্সক্লুডার ডিভাইস (TED) ব্যবহার ও নিয়মিত উদ্ধার অভিযানের মাধ্যমে এসব প্রাণী রক্ষা করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট