1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের

মনপুরায় ইয়াবা কিনতে গিয়ে আটক দুই যুবক, পুলিশে সোপর্দ করল স্থানীয় জনতা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

ভোলার মনপুরা উপজেলায় নিষিদ্ধ মাদক ইয়াবা ক্রয়ের পর ফেরার পথে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ফকিরহাট বাজারে দুই যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাদের চ্যালেঞ্জ করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সিগারেটের কাগজে মোড়ানো দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা গণধোলাই দিয়ে তাদের আটক করে রাখে।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মো. শাকিল (২০) ও একই ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা মো. রাসেল (২২)।

এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, **”স্থানীয় জনতার সহায়তায় দুই পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট