1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারায়নগঞ্জে গ্যাস বিস্ফোরণে বাউফলের একই পরিবারের পাঁচজন নিহত পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভির্যে শ্রী রামকৃষ্ণ দেবের বার্ষিক জন্মোৎসব পালিত কুয়াকাটা সৈকতে জীবিত অলিভ রিডলি মা কচ্ছপ উদ্ধার, চিকিৎসা চলছে কলাপাড়ায় মধ্যরাতে জেলেদের জন্য বরাদ্দকৃত ২৬ বস্তা চাল উদ্ধার পটুয়াখালী সদরে সরকারি খাল ভরাট করে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ অমান্য ভোলায় ২০কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা

পটুয়াখালী পৌর পার্কে “আই লাভ পটুয়াখালী” থ্রিডি ফলক উদ্বোধন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

শহরের সৌন্দর্য বৃদ্ধি ও পর্যটন আকর্ষণ বাড়াতে পটুয়াখালী পৌর পার্কে “আই লাভ পটুয়াখালী” শিরোনামের থ্রিডি লাইটিং লেটার ব্র্যান্ডিং ফলক উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ ফলক উন্মোচন করা হয়।

শনিবার বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জুয়েল রানা পটুয়াখালী পৌর পার্কে এ দৃষ্টিনন্দন ফলকের উদ্বোধন করেন। পৌরসভার অর্থায়নে নির্মিত এ উদ্যোগ শহরের নান্দনিকতা বৃদ্ধির পাশাপাশি নতুন একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসেবে যুক্ত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জুয়েল রানা বলেন, “পটুয়াখালী শহরকে আধুনিক ও দৃষ্টিনন্দন নগর হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ ধরনের ব্র্যান্ডিং উদ্যোগ শহরের পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম, সমাজ উন্নয়ন কর্মকর্তা ভাবানী শংকর সিনহা, প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আধুনিক থ্রিডি লাইটিং প্রযুক্তিতে নির্মিত “আই লাভ পটুয়াখালী” ফলকটি দিন ও রাত উভয় সময়েই আকর্ষণীয় দৃশ্য উপস্থাপন করবে। এর মাধ্যমে দর্শনার্থীদের জন্য একটি নান্দনিক পরিবেশ তৈরি হবে এবং শহরের পর্যটন সম্ভাবনা নতুনভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, পটুয়াখালী পৌর পার্কটি ইতোমধ্যে স্থানীয়দের জন্য একটি জনপ্রিয় বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে । নতুন এ স্থাপনা পার্কটির আকর্ষণ আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শহরের ব্র্যান্ডিং শক্তিশালী করবে এবং পর্যটক আগমন বাড়িয়ে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট