1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

দশমিনায় বিষধর সাপের দংশনে শিশুর মৃত্যু

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনায় বিষধর সাপের দংশনে আরিয়ন (১০ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরিয়ন ওই গ্রামের বাসিন্দা আরমান মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আরিয়ন তার বাবা-মায়ের পাশে ঘুমিয়ে ছিল। হঠাৎ সে চিৎকার করে উঠলে বাবা-মা দ্রুত তাকে কোলে নেন। পরে ঘরের বাতি জ্বালিয়ে দেখতে পান একটি বিষধর সাপ ঘরের মেঝেতে ঘোরাফেরা করছে। এ সময় তাদের চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।

শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শওকত ওসমান জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্যমতে তাকে সাপে দংশন করেছিল এবং তার হাতে সাপের কামড়ের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের বাবা আরমান মিয়া বলেন, “রাতে আমাদের পাশেই আমার ছেলে আরিয়ন ঘুমিয়ে ছিল। হঠাৎ তার চিৎকারে আমরা জেগে উঠি। ঘরের বাতি জ্বালিয়ে দেখি তার পাশে একটি বিষধর সাপ। পরে প্রতিবেশীদের সহায়তায় সাপটিকে মেরে ফেলা হয়। কিন্তু এরই মধ্যে আমার সন্তানের শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আরিয়নকে দাফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট