1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয় কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

পটুয়াখালীতে জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির, আত্মগঠনের ওপর গুরুত্ব

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুন) দিনব্যাপী এক কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নেতাকর্মীদের আত্মগঠন, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শিক্ষাশিবিরে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়ছারী, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যাপক এম. এ. সালাম খান, শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মো. ওয়াজিউল্লাহ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক জেলা সভাপতি আবদুল্লাহ আন নাহিয়ান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নাজমুল আহসান বলেন, ‘আত্মগঠন ও মানোন্নয়নের কোনো বিকল্প নেই। শপথের কর্মী হিসেবে প্রত্যেককে আদর্শিক ও নৈতিকভাবে নিজেকে গড়ে তুলতে হবে। ইসলামী সমাজ বিনির্মাণে আত্মশুদ্ধি, সাংগঠনিক দক্ষতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘আদর্শিক কর্মী তৈরির মাধ্যমে সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’

দিনব্যাপী এই শিক্ষাশিবিরে সাংগঠনিক কার্যক্রম, আত্মউন্নয়ন, দায়িত্ববোধ এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট