1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা এক অফিস আদেশে তাকে আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ওশানোগ্রাফি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. মামুন অর রশিদ সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। ফলে তিনি পবিপ্রবির অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ড. এ. বি. এম. সাইফুল ইসলামকে অনুষদটির নতুন ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে ড. সাইফুল ইসলাম বিধি মোতাবেক প্রাপ্য সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন। এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং প্রয়োজনবোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ আদেশ সংশোধন বা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অনুষদের কার্যক্রম পরিচালনা এবং গুণগত মানোন্নয়নে অবদান রাখায় বিদায়ী ডিন প্রফেসর ড. মো. মামুন অর রশিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট মহল প্রত্যাশা ব্যক্ত করেছেন যে, নতুন ডিনের নেতৃত্বে ওশানোগ্রাফি অনুষদের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং একাডেমিক উৎকর্ষতা অর্জনের প্রচেষ্টা বেগবান হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট