1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা

দুমকিতে তেল সংকট, অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকি উপজেলায় জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে অতিরিক্ত দামে পেট্রোল ও ডিজেল বিক্রির অভিযোগ উঠেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় তেল না পাওয়ার কথা জানিয়েছেন মোটরসাইকেল চালকেরা। তাদের অভিযোগ, নির্ধারিত মূল্যে তেল না দিয়ে বেশি টাকা দিলে সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার থানাব্রিজ এলাকায় সরেজমিনে গিয়ে একটি তেলের দোকানে দীর্ঘ লাইন দেখা যায়। স্থানীয় মেসার্স আলিফ ট্রেডার্সের সামনে অপেক্ষমাণ একাধিক বাইকার জানান, কয়েক ঘণ্টা অপেক্ষার পরও তারা চাহিদামতো তেল পাচ্ছেন না। ৭ থেকে ৮ লিটার তেলের প্রয়োজন থাকলেও দেওয়া হচ্ছে মাত্র ১ থেকে ২ লিটার। অভিযোগ রয়েছে, এই স্বল্প পরিমাণ তেলও নেওয়া হচ্ছে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে।

ভুক্তভোগীদের দাবি, চলমান সংকটের কারণে কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। অনেকে জরুরি কাজে যাতায়াত করতে না পেরে বিপাকে পড়ছেন।

তবে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন আলিফ ট্রেডার্সের মালিক মো. মামুন হোসেন। তিনি বলেন, চাহিদার তুলনায় সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগে সপ্তাহে প্রায় ১৮০ ব্যারেল তেল পাওয়া গেলেও বর্তমানে তা কমে প্রায় ২০ ব্যারেলে নেমে এসেছে। সীমিত সরবরাহের কারণে বাধ্য হয়ে নির্দিষ্ট পরিমাণে তেল বিতরণ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা তেল সংকটের সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করছেন। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট