1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলাপাড়ায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি ২৪ ঘণ্টা পরও লঞ্চে উদ্ধার শিশুর পরিচয় মেলেনি, নৌ-পুলিশে হস্তান্তর ফরিদপুরে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা জব্দ কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন, বাড়ছে পরিবেশগত উদ্বেগ মহিপুরে ভুয়া চিকিৎসক হারুনের আসল চেহারা উন্মোচিত, আপত্তিকর ছবি ভাইরালে তোলপাড় ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক লালমোহনে জাল টাকা ও ইয়াবাসহ আন্তঃজেলা কারবারি গ্রেপ্তার, জব্দ বিলাসবহুল মোটরসাইকেল ও আইফোন মনপুরায় ইয়াবা কিনতে গিয়ে আটক দুই যুবক, পুলিশে সোপর্দ করল স্থানীয় জনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পটুয়াখালীতে শিক্ষকদের মানববন্ধন, স্মারকলিপি পেশ পায়রা-কুয়াকাটায় নীল অর্থনীতির আওতায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়বে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রিয়জনের সঙ্গে ছুটি কাটাতে নৌপথে ঘরমুখো মানুষের ঢল নেমেছে উপকূলীয় জেলা ভোলায়। রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী বহন করে ঘাটে পৌঁছাচ্ছে, ফলে যাত্রাপথজুড়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

সকালের পর থেকেই একের পর এক লঞ্চ ভোলার বিভিন্ন ঘাটে ভিড়ছে। অধিকাংশ লঞ্চেই তিলধারণের জায়গা নেই। যাত্রী নামিয়ে দ্রুত আবার ঢাকার উদ্দেশ্যে ফিরে যাচ্ছে লঞ্চগুলো। একই চিত্র দেখা গেছে ভোলা–লক্ষ্মীপুর ও ভোলা–বরিশাল নৌরুটেও।

ঘাটে নেমেও দুর্ভোগ কমছে না যাত্রীদের। পরিবহন সংকটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। বাস ও অটোরিকশার সংখ্যা যাত্রীর তুলনায় কম থাকায় অনেককেই দ্বিগুণ-তিনগুণ ভাড়া গুনতে হচ্ছে। এতে ভোগান্তি চরমে পৌঁছেছে।

ঢাকা থেকে আসা যাত্রী মো. ইসমাইল জানান, সদরঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চেই অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে। গরম ও চাপের মধ্যে কষ্ট করে বাড়ি ফিরতে হচ্ছে। লঞ্চের স্বল্পতার কারণে যাত্রীরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।

অন্যদিকে, চট্টগ্রাম থেকে পরিবারসহ আসা ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ইলিশা ঘাটে পৌঁছানোর পরই নতুন ভোগান্তিতে পড়তে হয়েছে। চট্টগ্রাম থেকে ইলিশা পর্যন্ত ভাড়া তুলনামূলক কম হলেও, সেখান থেকে মাত্র ২৪ কিলোমিটার পথ যেতে অটোরিকশা ভাড়া চাওয়া হচ্ছে প্রায় ৭০০ টাকা। এতে যাত্রীরা কার্যত জিম্মি হয়ে পড়ছেন।

অতিরিক্ত যানবাহনের চাপে ঘাট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ যান চলাচল সীমিত করছে। ফলে অনেক যাত্রীকে প্রায় আধা কিলোমিটার হেঁটে গিয়ে পরিবহন ধরতে হচ্ছে।

অটোরিকশা ও সিএনজি চালকরা জানান, জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধির কারণে ভাড়া বাড়াতে হচ্ছে। তবে যাত্রীরা বলছেন, পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

এদিকে, যাত্রীদের দুর্ভোগ লাঘবে সীমিত পরিসরে ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে। কিন্তু বিপুলসংখ্যক যাত্রীর তুলনায় এ উদ্যোগ অপ্রতুল। ঘাট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক নির্মল কুমার রায় জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট