1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
২৪ প্রহর ব্যাপি নলছিটিতে শ্রীশ্রী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু কুয়াকাটায় অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় অর্ধকোটি টাকা পাকিস্তানের দাবি, বিমান হামলায় ২২৮ আফগান সেনা নিহত; তালেবানের দাবি ৮ কৃষি বিপণনে নতুন দিক উন্মোচনে পটুয়াখালীতে ভ্যালু চেইন কর্মশালা তরমুজে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি মোশাররফ হোসেনের পটুয়াখালী আসছেন এমপি আলতাফ হোসেন চৌধুরী, ৪ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন ভোলায় ‘অপহরণ ’: দিনভর চাঞ্চল্যের পর ঢাকার সদরঘাট থেকে শিশু উদ্ধার, মা পুলিশ হেফাজতে লালমোহনে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মহিপুরে সমুদ্রগামী নৌযানে আধুনিক প্রযুক্তি ব্যবহারে মতবিনিময় সভা দুমকিতে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুরুতরসহ আহত ৫; এক ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার

কৃষি বিপণনে নতুন দিক উন্মোচনে পটুয়াখালীতে ভ্যালু চেইন কর্মশালা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, বাজার উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে পটুয়াখালীতে ভ্যালু চেইন প্রমোশনাল বডি গঠন ও পরিচালনা নীতিমালা-২০১৪ বিষয়ক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ কর্মশালায় কৃষি বিপণন ও মূল্য সংযোজন জোরদারে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালী শহরের মেডিসিন প্লাজার বারাকা ফুড প্রোডাক্টস প্রশিক্ষণ ভেন্যুতে কর্মশালার আয়োজন করা হয়। “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের আওতায় কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে এবং ডিএএম-এর বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের বরিশাল বিভাগের উপপরিচালক এস. এম. মাহবুব আলম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পটুয়াখালীর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ. এম. খায়রুল বাসার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শাহাদাত হোসেন।

কর্মশালায় প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার বায়েজীদ বোস্তামী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পরে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আলোচনায় ভ্যালু চেইন প্রমোশনাল বডি গঠন, পরিচালনা নীতিমালা বাস্তবায়ন, বাজার ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং কৃষিপণ্যে মূল্য সংযোজনের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। জেলার কৃষি বিপণন, সম্প্রসারণ ও গবেষণা সংশ্লিষ্ট কর্মকর্তা, উদ্যোক্তা এবং অংশীজনরা এতে অংশ নেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ কর্মশালার মাধ্যমে স্থানীয় কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনা উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি মূল্য শৃঙ্খলা শক্তিশালী করতে কার্যকর দিকনির্দেশনা পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট