1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

লালমোহনে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

ভোলার লালমোহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাসিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

ভোলা জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, মঙ্গলবার রাত ২টার দিকে লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ টহলরত অবস্থায় গোপন তথ্যের ভিত্তিতে পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙ্গাসিয়া গ্রামে অভিযান চালান। স্থানীয়দের সহযোগিতায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—পাঙ্গাসিয়া এলাকার মো. নোমান (পিতা: মানছুর), মো. ইব্রাহিম (পিতা: মৃত ছাদেক) ও মো. রাইহান (পিতা: ইব্রাহিম খলিল)। এ সময় তাদের কাছ থেকে একটি লম্বা লোহার দা, একটি লোহার বটি, সুপারি গাছের চেরা এবং বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, থানার রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, মো. নোমান একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে লালমোহন থানায় পূর্বে তিনটি মামলা রয়েছে। অপর দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন বলেও জানানো হয়।

এ ঘটনায় লালমোহন থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট