1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

দুমকিতে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুরুতরসহ আহত ৫; এক ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। ঘটনার এক ঘণ্টার মধ্যেই প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ৩টার দিকে দুমকি থানাধীন শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা কলেজ রোড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ফিরোজ আলম শাওন (৩৫), সিদ্দিকুর রহমান (৫৫), মো. সজল মৃধা (২৬), নুরন্নাহার (৫০) ও মোছা. শাম্মী (২০) দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবেশী নজরুল ইসলাম (২৮), মোছা. সাফিয়া বেগম (৫২), সোহরাব হোসেন (৫০), আবুল হোসেন (৬৫) ও মো. সাইদুর রহমান মুসা (২৫)-এর ওপর হামলা চালায়।

এতে সাফিয়া বেগমের ডান হাত ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। অন্য আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত সাফিয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় দুমকি থানায় মামলা নং-৭ এবং জিআর নং-৯ হিসেবে ১৮৬০ সালের দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যে পুলিশ মূল দুই আসামি ফিরোজ আলম শাওন ও সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করে।অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দুমকি থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট