1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি

ঢাকা বুলেটিন অনলাইন ডেক্স
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারি দুই দিন সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রেসসচিব বলেন, উপদেষ্টা পরিষদের এক সভায় নির্বাচনের দিন নাগরিকদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের যাতায়াত ও ভোটদানে অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় রেখে ১০ ফেব্রুয়ারি অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনের পরদিন ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সরকারি ছুটি থাকবে। এর পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি ও বেসরকারি খাতের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী।

নির্বাচনকে সামনে রেখে সরকার সার্বিক প্রস্তুতি জোরদার করছে উল্লেখ করে প্রেসসচিব বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করছে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থীরা ইতোমধ্যে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট