1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে ছাত্রলীগ নেতা মামুন গাজী হত্যা মামলার পলাতক আসামি সিফাত মল্লিককে (২৭) আট বছর পর গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাউফল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিফাত মল্লিককে গ্রেফতার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের বাউফল থানার জিআর নং ৩৫০/১৮ হত্যা মামলার আসামি সিফাত মল্লিক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালত কয়েক দফায় তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে ২০২৪ সালে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গ্রেফতারকৃত সিফাত মল্লিক কারখানা গ্রামের বাসিন্দা বশির উদ্দিন ওরফে সুজন মল্লিকের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষ গ্রুপের হামলায় ছাত্রলীগ নেতা মামুন গাজীকে প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার বাউফল থানা-এ একটি হত্যা মামলা দায়ের করে।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট