1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল

জলঢাকায় দৈনিক জনবানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

গণমানুষের কণ্ঠস্বর হিসেবে দীর্ঘ ৩৫ বছর ধরে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার যে অঙ্গীকার দৈনিক জনবানী পত্রিকা ধারণ করে চলেছে, তারই ধারাবাহিকতায় নীলফামারীর জলঢাকায় উৎসবমুখর পরিবেশে পত্রিকাটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির আলহাজ্ব কামরুজ্জামান। তিনি বলেন,
“সাংবাদিকতা কোনো দল বা ব্যক্তির মুখপাত্র নয়, সাংবাদিকতা হচ্ছে সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক অবস্থান। দৈনিক জনবানী সেই দায়িত্ব দীর্ঘদিন ধরে সম্মানের সঙ্গে পালন করে আসছে।”

বিশেষ অতিথির বক্তব্যে জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন,“আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল সাংবাদিকতা প্রশাসনের কাজকে আরও গতিশীল করে তোলে।”

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে জলঢাকা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এসএ টিভির নীলফামারী জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান মনি বলেন,“চাপ, হুমকি ও প্রতিকূলতার মাঝেও জনবানী পত্রিকা সত্য প্রকাশে আপসহীন থেকে সাংবাদিকতার মর্যাদা রক্ষা করে চলেছে।”

স্বাগত বক্তব্যে তিস্তা নিজস্ব প্রতিবেদক ও সাধারণ সম্পাদক এবং আমার দেশ পত্রিকার জলঢাকা প্রতিনিধি মুরাদ ফয়সাল দৈনিক জনবানীর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পথচলার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বৈশাখী টেলিভিশন, মুভি বাংলা টেলিভিশনসহ প্রায় ৫০টি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দৈনিক জনবানী পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শেষপর্যায়ে আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক জনবানী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট