1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে জিজেইউএসের বার্ষিক কর্মী সম্মেলন, অগ্রযাত্রার অঙ্গীকার আউলিয়াপুরে কুকুর পিটিয়ে হত্যার প্রতিবাদে ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর বিবৃতি, তদন্তের দাবি মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ ভোলায় ‘স্বপন বাহিনী’ প্রধান অস্ত্রসহ আটক বরিশালে নদীভাঙনে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে মিলন মিয়া (৪০) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এরপর যুবকের ফাঁসির দাবিতে উত্তেজিত জনতা থানার সামনে বিক্ষোভ করেন। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ পবিত্র কোরআন শরীফ পায়ের নিচে রেখে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন।

সোমবার ৯ই মার্চ ইফতারের আগে উপজেলার আলীনগর ইউনিয়নের বড়খোলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। অভিযুক্ত মিলন মিয়া বড়খোলা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, মিলন মিয়া পারিবারিক কলহের জেরে সম্প্রতি তার স্ত্রীকে তালাক দেন। গত সোমবার বিকেলে তিনি বড়খোলা জামে মসজিদের ইমামের কাছে গিয়ে তার স্ত্রীকে ফিরিয়ে এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। ইমাম এ বিষয়ে অপারগতা প্রকাশ করলে মিলন মিয়া ক্ষিপ্ত হয়ে অশালীন আচরণ শুরু করেন। এক পর্যায়ে তিনি মসজিদের ভেতর থাকা পবিত্র কোরআন শরিফ পায়ের নিচে রেখে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন।

কোরআন অবমাননার খবর ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে শত শত মুসল্লি ও এলাকাবাসী মসজিদের সামনে জড়ো হন। চরম উত্তেজনার এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা মিলন মিয়াকে ধরে গণধোলাই দেয়।

এদিকে ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ঘটনার প্রতিবাদে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শতশত বিক্ষোদ্ধ মানুষ অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কমলগঞ্জ থানার প্রধান ফটকের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে শ্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেতে সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) সার্কেল মো. ওয়াহিদুজ্জামান রাজু ঘটনাস্থল ও থানা এলাকায় অবস্থান নেন। তিনি বিক্ষুব্ধ জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আমরা ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আইনের মাধ্যমে অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।’ পুলিশের যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসে রাত গভীর হলে বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে এবং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট