1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

ভোলায় দুস্থদের মাঝে কম্বল ও সেলাই মেশিন বিতরণ

ঢাকা বুলেটিন অনলাইন ডেক্স
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

ভোলায় শীতার্ত ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বেষ্ট ইনিশিয়েটিভ অফ ভোলা (বিবা)। শনিবার সকালে জেলা সদরের যোগিরঘোল এলাকায় সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এ কার্যক্রমে দুই শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উদ্যোক্তা তৈরির উদ্যোগের অংশ হিসেবে এক অসহায় নারীকে বিনামূল্যে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। কম্বল ও সেলাই মেশিন পেয়ে উপকারভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন।

বিতরণ কার্যক্রমে বিবার পরিচালক মনিরুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পৌর প্রশাসক মো. মিজানুর রহমান। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতপ্রবণ মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। একই সঙ্গে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হলে দরিদ্র পরিবারগুলো দীর্ঘমেয়াদে উপকৃত হবে। পাঁচ বছর ধরে আর্তমানবতার সেবায় কাজ করে আসায় Bibা’র উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট