1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক

বোরহানউদ্দিনে কুয়েজহাট এলাকায় ৯৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কুয়েজহাট এলাকায় অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম ওমর আলী (২৭)।

তিনি চরফ্যাশন উপজেলার দক্ষিণ ফ্যাশন এলাকার মৃত শাহজাহান এবং মাতার নাম নূর নাহার এর সন্তান।

অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বোরহানউদ্দিন থানার একটি চৌকস দল কুয়েজহাট বাজারসংলগ্ন বিসমিল্লাহ হোটেলের পেছনের অংশে অভিযান চালায়। এ সময় হোটেলের কেবিনের ভেতর থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওমর আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভোলা জেলা পুলিশ সূত্র জানায়, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে জেলার সর্বত্র নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট