1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

বন্ডি হামলা ঠেকানো সম্ভব ছিল কি না খতিয়ে দেখবে অস্ট্রেলিয়া

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

সিডনির বন্ডি বিচে ভয়াবহ গণহত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী আগেভাগে অতিরিক্ত পদক্ষেপ নিতে পারত কি না, তা খতিয়ে দেখতে একটি স্বাধীন পর্যালোচনা শুরু করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার সরকার।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার বলেন, বন্ডিতে সংঘটিত গণহত্যার পর আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংস্থাগুলোর ভূমিকা খতিয়ে দেখতে গঠিত স্বাধীন পর্যালোচনায় দেখা হবে—বিদ্যমান আইন বা তথ্যগত ঘাটতির কারণে কর্তৃপক্ষ আগেভাগে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে কি না।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারী একজন বাবা ও তাঁর ছেলে, যারা উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দ্বারা অনুপ্রাণিত ছিল। গত ১৪ ডিসেম্বর সিডনির বন্ডি বিচে একটি ইহুদি হানুক্কা উদ্‌যাপন অনুষ্ঠানে এই হামলায় অন্তত ১৫ জন নিহত হন। কঠোর বন্দুক আইনের জন্য পরিচিত অস্ট্রেলিয়ায় ঘটনাটি দেশজুড়ে গভীর আলোড়ন সৃষ্টি করে এবং ইহুদিবিদ্বেষ মোকাবিলায় আরও কঠোর পদক্ষেপের দাবি জোরালো হয়।

নিহত ও আহতদের পরিবারের সদস্যরা সোমবার সরকারের কাছে একটি রয়্যাল কমিশন গঠনের আহ্বান জানান। রয়্যাল কমিশন হলো অস্ট্রেলিয়ায় সরকারের সবচেয়ে ক্ষমতাশালী তদন্ত ব্যবস্থা। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের খবরে বলা হয়, পরিবারগুলোর দাবি—ইহুদিবিদ্বেষের ক্রমবর্ধমান প্রবণতা এবং হামলার সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য গোয়েন্দা ব্যর্থতা পূর্ণাঙ্গভাবে তদন্ত করা হোক।

গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে বলা হয়, “এ পর্যন্ত ফেডারেল সরকার যে ঘোষণাগুলো দিয়েছে, তা মোটেই যথেষ্ট নয়। আমাদের উত্তর প্রাপ্য, জবাবদিহি প্রাপ্য এবং অস্ট্রেলিয়ান জনগণ সত্য জানার অধিকার রাখে।” রয়টার্স তাৎক্ষণিকভাবে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

প্রধানমন্ত্রী আলবানিজ রয়্যাল কমিশন গঠনের আহ্বান প্রত্যাখ্যান করে আসছেন। তাঁর যুক্তি, এ ধরনের তদন্তে প্রতিবেদন দিতে বহু বছর লেগে যেতে পারে। বিরোধীরা অভিযোগ করছে, ইহুদিবিদ্বেষ রোধে তাঁর সরকার যথেষ্ট কার্যকর পদক্ষেপ নিচ্ছে না—এমন সমালোচনার মুখেই তিনি এ অবস্থান পুনর্ব্যক্ত করেন।

সাংবাদিকদের তিনি বলেন, “সরকার মনে করে না যে উত্তর পেতে আমাদের বছরের পর বছর অপেক্ষা করা উচিত। প্রয়োজনীয় পরিবর্তনগুলো দ্রুত কার্যকর করতে হবে।” তিনি জানান, স্বাধীন পর্যালোচনা কমিটি আগামী এপ্রিলের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে এবং পরবর্তী বছর যত দ্রুত সম্ভব সংসদ অধিবেশন ডেকে প্রয়োজনীয় আইন নিয়ে আলোচনা করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট