1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নলছিটিতে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যার প্রচেষ্টা, জীবিত উদ্ধার নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের জরাজীর্ণ কাঠের পুল পুনর্নির্মাণ মুলাদীতে কৃষক হত্যা: স্ত্রী কারাগারে, সহযোগীদের গ্রেপ্তারের দাবি স্বজনদের কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদকের ওপর হামলা, গ্রেপ্তার ১ বাউফলে প্রবাসী স্বামীর বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুক্তাগাছায় চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার ফরিদপুরে শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে দর্জি গ্রেপ্তার; বরখাস্ত ৫ বাউফলে খাদে ‘দশমিনা এক্সপ্রেস’, আহত ১৫ আধুনিকায়ন হচ্ছে ফায়ার সার্ভিস: প্রতি বিভাগে রেসকিউ হেলিকপ্টার, যুক্ত হচ্ছে ৫০০ ড্রোন ফুটপাত দখলমুক্ত করতে বরিশালে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

পটুয়াখালীতে শরিফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী জুলাই যোদ্ধা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সার্কিট হাউজ সংলগ্ন শহিদ হৃদয় তরুয়া চত্বর থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা মোড়ে সমাপ্ত হয়।

সর্বদলীয় জুলাই ঐক্য পটুয়াখালীর আয়োজনে ওয়েল ফেয়ার ফাউন্ডেশন পটুয়াখালীর চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে এবং জুলাই যোদ্ধা আতিকের সঞ্চালনায় অনুষ্ঠিত পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও পটুয়াখালী-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম কায়সারী, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব শাহ আলম সিকদার, এনসিপির বশির আহমেদ, গণঅধিকার পরিষদের নেতা সোহেল রানা, নাগরিক কমিটির ফেরদৌস মুন্সি, ছাত্রশক্তির আহ্বায়ক মো. মিরাজ, জুলাই আন্দোলনের সমন্বয়ক মো. সালমান, আম জনতা পার্টির রিয়াজুল ইসলাম, ছাত্রশিবিরের সভাপতি তোফাজ্জেল হোসেন, ছাত্রশিবির নেতা শহিদুল ইসলাম, বেল্লাল হোসেন, শুভ প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী বক্তব্য রাখেন সাবেক শিবির নেতা ও ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান পটুয়াখালী পৌরসভার জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আন নাহিয়ান।

বক্তারা অবিলম্বে শরিফ ওসমান বিন হাদির খুনিদের ভারত থেকে এনে দ্রুত বিচারের দাবি জানান। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট