1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর

জলঢাকায় ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটির আত্মপ্রকাশ

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় ক্রিকেট এসোসিয়েশন এর নতুন কমিটি আত্নপ্রকাশ ও তিন মাস ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে রবিবার সন্ধ্যায় জলঢাকা মিনি স্টেডিয়ামের অফিস রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি আসিফ ইকবাল সাজু।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা সহ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি বলেন,গত বৃহস্পতিবার দুপুরে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতি ক্রমে জলঢাকা উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ৫৯ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
ঘোষিত কমিটিতে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আসিফ ইকবাল সাজুকে সভাপতি, ক্রিকেটার মিজান ইসলাম কে সহ- সভাপতি,
শাহিনুর রহমান শাহিনকে সাধারণ সম্পাদক,
সাদেক হোসেন খোকাকে সহ: সাধারণ সম্পাদক এবং আব্দুল্লাহ আল হাদি ও নিশান ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ৫৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এসময় নব নির্বাচিত সভাপতি সাজু জলঢাকা উপজেলার ক্রিকেট কে এগিয়ে নিতে ও ৩ মাস ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট