1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ :
মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক

পটুয়াখালী মহিপুরে গাঁজাসহ দুই যুবক আটক, মোবাইল কোর্টে ৭ দিন করে কারাদণ্ড

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মহিপুর ফেরিঘাট এলাকায় শুক্রবার (২২ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় চালানো অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী ‘খ’ সার্কেলের কলাপাড়া ইউনিট দুই যুবককে ৮৫ গ্রাম গাঁজাসহ আটক করেছে। মোবাইল কোর্ট তাদের পৃথকভাবে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে বিপিনপুর ৪নং ওয়ার্ড লতাচাপলী ইউনিয়নের বাসিন্দা মো. আব্বাস (২১) কে ৪৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। একই এলাকায় দ্বিতীয় অভিযানে পাঞ্জুপাড়া ৮নং ওয়ার্ড, কুয়াকাটা পৌরসভার বাসিন্দা মো. তানভির হাসান (২৩) কে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্ট তাদের পৃথকভাবে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করে। অর্থদণ্ড অনাদায় হলে অতিরিক্ত ৫ দিন করে কারাদণ্ড হবে বলে জানানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হামিমুর রশীদ প্রসিকিউশন পরিচালনা করেন। মোবাইল কোর্ট মামলা নং ২৯৯/২৫ ও ৩০০/২৫, তারিখ ২২/১১/২০২৫ এ কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মহিপুর ফেরিঘাট এলাকায় মাদক ব্যবসার ঘটনা বৃদ্ধি পাওয়ায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গত কয়েক মাসে এ এলাকায় বেশ কয়েকটি মাদক মামলায় বিচার হয়েছে। প্রশাসন এই অভিযানের মাধ্যমে মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে সংকল্পিত বলে জানিয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের শূন্য সহনশীলতা। যে কেউ মাদক ব্যবসায় জড়িত হবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমাজকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান চালানো হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট