1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

পবিপ্রবিতে কম্বাইন্ড ডিগ্রি চালুর সিদ্ধান্তে হাইকোর্টের তিন মাসের স্থগিতাদেশ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডিভিএম ও অ্যানিম্যাল হাসব্যান্ড্রি ডিগ্রি বাতিল করে নতুন কম্বাইন্ড ডিগ্রি চালুর সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি ফওজে আহমেদের বেঞ্চ এ আদেশ দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আমির হামজা আসিফসহ কয়েকজন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী হাইকোর্টে রিট আবেদন করেন। তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. বদরুদ্দোজা (বাদল)।

আবেদনকারীরা আদালতে যুক্তি দেন, পবিপ্রবি “পবিপ্রবি আইন, ২০০১”-এর ধারা ২০(ড) লঙ্ঘন করেছে। আইন অনুযায়ী নতুন কোনো বিভাগ বা প্রোগ্রাম চালুর আগে একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে রিজেন্ট বোর্ড ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন বাধ্যতামূলক। কিন্তু কর্তৃপক্ষ কোনো অনুমোদন ছাড়াই “বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসব্যান্ড্রি” নামে কম্বাইন্ড ডিগ্রি চালুর সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষার্থীদের যুক্তি প্রাথমিকভাবে গ্রহণযোগ্য মনে করে হাইকোর্ট নতুন ডিগ্রির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন এবং এ সময় শিক্ষার্থীদের পূর্ববর্তী ডিভিএম ও অ্যানিম্যাল হাসব্যান্ড্রি কোর্স চালিয়ে যাওয়ার অনুমতি দেন।

এছাড়া আদালত রুল জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগামী ৯ নভেম্বরের মধ্যে কারণ দর্শাতে বলেছেন—কেন একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হবে না।

পবিপ্রবির প্রো-ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহান বলেন, “আমাদের নীতিগত সিদ্ধান্ত ছিল, ভর্তিকৃত কোনো শিক্ষার্থী যদি ডিভিএম কিংবা এএইচ ডিগ্রি নিতে চান, তাকে তাই দেওয়া হবে। কাউকে জোর করে কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হবে না। এমনকি একজন শিক্ষার্থীও চাইলে তাকে পুরোনো ডিগ্রি দেওয়া হবে।”

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “এই রিট খারিজের জন্য রবিবারই পিটিশন করা হবে। বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল অ্যাডভাইজর কাজ করছেন। ক্লাস-পরীক্ষা যেভাবে চলছে, সেভাবেই চলবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট