1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় ২ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ভোলায় কোর্ট পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার, অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন ভোলায় ডাকাত দলের প্রধান নুরে আলম গ্রেপ্তার পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সম্মেলনে কাজী গোলাম সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সম্পাদক নির্বাচিত রাঙ্গাবালীতে ডিজিটাল ‘ক্লাউডফাই’ অ্যাপের মাধ্যমে পরীক্ষামূলক ঋণ বিতরণ বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার

বাউফলে দুই শিশু নিখোঁজ, ৫৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে ইমাম হোসেন নিরব (১২) ও রিফাত হোসেন (১৩) নামে দুই শিশু নিখোঁজ হওয়ার ৫৮ ঘণ্টা অতিক্রান্ত হলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার (১২ অক্টোবর) দুপুরে খেলতে বের হওয়ার পর থেকে তারা আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় পরিবার থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, এবং পুলিশসহ স্বজনরা পৃথকভাবে খোঁজ চালিয়ে যাচ্ছেন।

নিখোঁজ নিরব চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাহাবুব মামুনের ছেলে এবং রিফাত একই গ্রামের কবির জোমাদ্দারের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুর আড়াইটার দিকে তারা একসঙ্গে খেলতে বের হয়। দীর্ঘসময় পেরিয়ে গেলেও আর ফেরেনি।

স্থানীয়দের বরাতে জানা গেছে, চন্দ্রদ্বীপ ইউনিয়নটি চারদিক নদী দিয়ে বেষ্টিত এবং মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ নেই। ফলে শিশু দুজনের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। স্বজনরা সম্ভাব্য আত্মীয়স্বজনের বাড়ি ও পরিচিত স্থানে খোঁজ নিয়েও কোনো তথ্য পাননি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, “তদন্তে জানা গেছে, দুই শিশু চন্দ্রদ্বীপ থেকে খেয়া নৌকায় কালাইয়া ঘাটে আসে। পরে তারা পৌর শহরের পাবলিক মাঠের পাশে চটপটি খেতে দেখা যায়। এরপর তাদের অবস্থান আর জানা যায়নি।”

তিনি আরও বলেন, “আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আশা করছি দ্রুত তাদের সন্ধান পাওয়া যাবে।”

পুলিশ জানিয়েছে, কেউ শিশু দুজনকে দেখতে পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে—
📞 ০১৭৩৪-২৬৭০১১, ০১৩১৫-৫০৭১৬৭, ০১৭৩৭-২১৯০৬৯।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট