1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা

বাউফলে ‘এশিয়া ডিজিটাল আই সেন্টার’ এর নামে ডাক্তার পরিচয়ে প্রতারণা: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দম্পতির বিরুদ্ধে অভিযোগ, প্রশাসনের উদাসীনতা

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে ডাক্তার পরিচয়ে ‘এশিয়া ডিজিটাল আই সেন্টার’ নামক একটি প্রতিষ্ঠান খুলে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অ*ভিযোগ উঠেছে এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দম্পতির বিরুদ্ধে। জয়পুরহাটের মো. রাকিব মিয়া এবং তার স্ত্রী রাজশাহীর জান্নাতুল ফেরদৌস, যারা যথাক্রমে ২০২৪ ও ২০২৫ সালে বিএমডিসি সনদ পেলেও কেবল তিন বছর মেয়াদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স (MATS) সম্পন্ন করেছেন। তাদের এই সীমিত যোগ্যতাকে কাজে লাগিয়ে তারা বাউফলের দাশপাড়া ইউনিয়নের ল্যাঙরা মুন্সির পুল এলাকায় স্থানীয় এক যুবকের সহায়তায় এই চক্ষু চিকিৎসা কেন্দ্রটি চালাচ্ছেন।

প্রতিষ্ঠানটির প্রচারণায় দাবি করা হয়, তারা চোখের পরীক্ষা থেকে শুরু করে অ*পারেশন পর্যন্ত সব ধরনের চক্ষু চিকিৎসা দিতে সক্ষম। সরেজমিনে গিয়ে রাকিব মিয়া দাবি করেন, তিনি ঢাকার যাত্রাবাড়ীর ‘এশিয়া ডিজিটাল চক্ষু হাসপাতালে’ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত এবং সেই হাসপাতালের অধীনে বাউফলে ক্যাম্পেইন পরিচালনা করছেন। তবে তিনি তার চাকরির স্বপক্ষে কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি

দীর্ঘদিন ধরে গ্রামীণ মানুষের সঙ্গে এমন প্রতারণা চললেও প্রশাসনের নজর এড়িয়ে এই কেন্দ্রটি সক্রিয় রয়েছে। এই বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ বিস্ময়করভাবে তার দায় এড়িয়ে যান। তিনি বলেন, “এ ধরনের ঘটনায় আমার করণীয় কী—সে ধরনের কোনো নির্দেশনা আমার কাছে নেই। আপনি ইউএনও বা এসিল্যান্ডকে জানান।” তার এই মন্তব্য প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নজর এড়ানোর ইঙ্গিত দেয়।

চক্ষু চিকিৎসার নামে এই ধরনের প্রতারণামূলক কার্যক্রম গ্রামীণ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য ও জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। তবে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. খালেদুর রহমান এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি ‘দ্য ডেইলি ক্যাম্পাস’কে জানিয়েছেন, এমবিবিএস চিকিৎসক ছাড়া চক্ষু চিকিৎসা কেন্দ্র চালানোর কোনো সুযোগ নেই এবং বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা এখন অপরিহার্য যাতে সাধারণ মানুষ এই ধরনের অবৈধ ও অস্বাস্থ্যকর চিকিৎসা কেন্দ্র থেকে মুক্তি পায়।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট