1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত

লালমোহনে গরীব ও অসহায় রোগীদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

ভোলার লালমোহন উপজেলার চতলা বাজারে গরীব ও অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির পূর্ব শাখা কার্যালয়ে এই ক্যাম্পের উদ্বোধন করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ করিম নিরব।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নির্দেশে এবং আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনায় সপ্তাহে একদিন এই ফ্রি চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে। দিনব্যাপী ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়।

উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা বলেন, নদীমাতৃক এই এলাকার বেশির ভাগ মানুষ অসহায় ও হতদরিদ্র। টাকার অভাবে অনেকেই চিকিৎসা থেকে বঞ্চিত। তাদের জন্য এই ফ্রি সেবা অত্যান্ত গুরুত্বপূর্ণ। আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ খান জুলহাস জানান, লালমোহনের প্রধান বাজারগুলোতে সপ্তাহে একদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চিকিৎসা দেওয়া হবে।

উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মাওলানা মো. মাহমুদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিম খোকন মহাজন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল বিশ্বাস ও সাবেক ছাত্রদল নেতা তামিম মহাজন প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট