1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত

 বোরহানউদ্দিনে চাঁদা না দেওয়ায় সাংবাদিক পরিবারে হামলা, আহত ৪

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে চাঁদা না দেওয়ায় দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক সাইফুল ইসলাম আকাশ ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত চারজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গত ২১ সেপ্টেম্বর (শনিবার) সকালে পক্ষিয়া ৯নং ওয়ার্ডের ব্যাপারী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকের মা খালেদা বেগম অভিযোগ করেন, পক্ষিয়া ইউনিয়ন  সোহেল হোসেন শিপন, সম্রাট হোসেন সাকিল, সোহরাব হোসেন বাবুলসহ একদল লোক দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে মাসিক চাঁদা আদায় করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা হত্যার হুমকি দেয় এবং পরিকল্পিতভাবে হামলা চালায়।

খালেদা বেগম আরও জানান, হামলায় তার ছোট ছেলে রায়হান, মেয়ে সায়মা আফরোজ হাবীবা ও সাংবাদিক সাইফুল ইসলাম আকাশ গুরুতর আহত হন। এমনকি গর্ভবতী অবস্থায়ও তার মেয়েকে মারধর করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা হকিস্টিক ও ভেলছা দিয়ে বেধড়ক মারধর করে।

অভিযুক্তদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব অভিযোগ মিথ্যা ও সাজানো। তাদের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাংবাদিক আকাশ জোর করে গাছ কাটা শুরু করলে তাকে বাধা দেওয়া হয়। তারা অভিযোগ অস্বীকার করে বলেন, সাংবাদিক পরিবারের সদস্যরা অসুস্থতার অভিনয় করছেন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিদ্দিকুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট