1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে তজুমদ্দিনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ পটুয়াখালীতে জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির, আত্মগঠনের ওপর গুরুত্ব পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ মধ্যরাতে, উপকূলে জেলেদের চূড়ান্ত প্রস্তুতি বাউফলে বাক ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার বিশ্ব পরিবেশ দিবসে বরিশালে নাগরিকদের সতর্কবার্তা: এখনই পদক্ষেপ জরুরি পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত আন্দালিভ রহমান পার্থ বরগুনায় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ৭ দিন পর হত্যা মামলা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি থেকে টাকা-মালামাল গায়েবের অভিযোগ, শোকজ নোটিশ

 পটুয়াখালীতে তুহিন হত্যা মামলার প্রধান আসামি ‘কসাই আল আমিন’ গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর চাঞ্চল্যকর তুহিন হত্যা মামলার প্রধান আসামি মো. আল আমিন ওরফে কসাই আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সুনামগঞ্জ সদর থানা এলাকা থেকে র‌্যাবের সহযোগিতায় তাকে আটক করা হয়।


পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, সদর থানার মামলা নং-০৭, তারিখ ০৪/০৯/২৫, ধারাঃ ৩০২/২০১/৩৭৯/৩৪ অনুযায়ী এজাহারভুক্ত ১ নম্বর আসামি আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত আছে বলে জানান ওসি।

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর বিকেলে দেড় লাখ টাকা নিয়ে তুহিন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর ২ সেপ্টেম্বর রাতে লোহালিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত তুহিনের বাবা কালাম হাওলাদার বাদী হয়ে ৪ সেপ্টেম্বর সদর থানায় আল আমিন ওরফে কসাই আল আমিনকে প্রধান আসামি করে আরও তিনজনকে চিহ্নিত করে হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর ৮ সেপ্টেম্বর সকালে নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট