1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত

গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে পবিপ্রবিকে চান শিক্ষার্থীরা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

আসন্ন শিক্ষাবর্ষে (২০২৫-২৬) গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল দায়িত্ব পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (পবিপ্রবি) দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ—পর্যাপ্ত সক্ষমতা থাকা সত্ত্বেও এতদিন বিশ্ববিদ্যালয়কে এ দায়িত্ব দেওয়া হয়নি।


রবিবার (৭ সেপ্টেম্বর) পবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের কাছে দাবি সংবলিত আবেদনপত্র জমা দেন।

আবেদনপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি কমেছে। এ ব্যবস্থাকে আরও কার্যকর ও সফল করতে পবিপ্রবির নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তাদের দাবি, প্রতিবছর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাবিপ্রবি) পর্যায়ক্রমে এই দায়িত্ব পালন করছে। অথচ পবিপ্রবির সক্ষমতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এতদিন নেতৃত্বের সুযোগ দেওয়া হয়নি।

এ বিষয়ে রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, “আমরা সবসময় প্রস্তুত আছি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য। তবে দায়িত্ব আবেদনপত্রের মাধ্যমে নয়, ইউজিসি থেকে দেওয়া হয়। যদি ইউজিসি দায়িত্ব দেয়, আমরা তা সুষ্ঠুভাবে পালন করতে পারব।”

উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “২০২৩ সালে একবার পবিপ্রবির হাতে গুচ্ছ পরীক্ষা আয়োজনের সুযোগ এসেছিল। কিন্তু তৎকালীন প্রশাসন সেই সুযোগ গ্রহণ করেনি। ভবিষ্যতে দায়িত্ব পেলে আমরা পূর্ণ সক্ষমতা নিয়ে তা পালন করব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট