1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা

ভোলায় রেইজ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী জীবনদক্ষতা প্রশিক্ষণের সমাপ্তি

মো:সামিরুজ্জামান বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

ভোলায় রেইজ প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ (গুরু-শিষ্য) কার্যক্রমের অংশ হিসেবে জীবনদক্ষতা উন্নয়ন বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর শিশু বিকাশ কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্থার পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ুন কবির, উপ-পরিচালক ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী মো. জাহিদুর রহমান, কর্মকর্তা শারমিন আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা। সভাটি সঞ্চালনা করেন আবদুল হাই জিন্নাহ।

এই প্রশিক্ষণে ২টি ভেন্যুতে মোবাইল ফোন সার্ভিসিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, মোটরসাইকেল সার্ভিসিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, বিউটিফিকেশন, ফ্যাশন গার্মেন্টস, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্সসহ মোট ৮টি ট্রেডে ৪০ জন শিষ্য-প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট