1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের পরিকল্পনা শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের হুড়োহুড়িতে আহত বেশ কয়েকজন নিষেধাজ্ঞার ১৮ দিনেও মেলেনি চাল, ঈদের আগে বিপাকে ভোলার জেলেরা ঈদযাত্রায় চেনা ছন্দে সদরঘাট, ঘরমুখো মানুষের ঢল ঢাকা–হাতিয়া রুটের উদ্বোধনী যাত্রায় বিপত্তি; কোস্ট গার্ডের অভিযানে অর্ধশতাধিক যাত্রী উদ্ধার রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

ভোলায় বিজেপি সম্মেলনে হামলার দায়ে বিএনপি নেতাদের বহিষ্কার প্রক্রিয়া শুরু

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

ভোলায় একের পর এক বিজেপি’র সম্মেলনে হামলা ও ভাঙচুরের ঘটনায় বহিষ্কারের মুখে পড়ছেন বিএনপি নেতাকর্মীরা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইতোমধ্যেই কেন্দ্র থেকে অনেককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন বিএনপি’র সহযোগী সংগঠন ছাত্রদলের সভাপতি ও সম্পাদককে সরাসরি কেন্দ্র থেকে নোটিশ পাঠানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্দালিব রহমান পার্থ নেতৃত্বাধীন বিজেপি’র ইউনিয়ন সম্মেলনগুলোতে সাম্প্রতিক সময়ে যে হামলার ঘটনা ঘটেছে, তারই ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভোলা জেলা শাখার অন্তর্গত ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মাসুদ আলম এবং সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন (নাহিদ)–এর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এ কারণে কেন্দ্র থেকে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

২৫ আগস্ট (সোমবার) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির দপ্তর সম্পাদককে নির্দেশনা প্রদান করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট