1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর পৌরসভা নেতাদের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত সন্তান জন্ম নিলেই উপহার দুটি গাছ, আউলিয়াপুরে ‘জন্মবৃক্ষ’ প্রকল্পের যাত্রা দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিল ৫শ শিক্ষার্থী পটুয়াখালীতে বাসে করে মাছ পাচারকালে জব্দ ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

সময় টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

ভোলায় সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার মো. নাসির উদ্দিন লিটন ও ক্যামেরাপার্সন উৎপল দেবনাথের ওপর দৌলতখানে হামলার প্রতিবাদে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ভোলা প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটি ও অনলাইন সাংবাদিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন— হামলাকারীরা স্থানীয় বিএনপি নেতা রাসেল কাজি, নিজাম কাজি, রাকিব কাজি ও রিয়াজ। বক্তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, যদি দ্রুত দোষীদের গ্রেপ্তার করা না হয় তবে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে প্রত্যাহার করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে জোর আহ্বান জানান তারা।

উল্লেখ্য, শুক্রবার (২২ আগস্ট) দুপুরে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নে সরকার প্রদত্ত জেলেদের সহায়তার গরু বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহে গেলে সময় টিভির সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও ক্যামেরাপার্সন উৎপল দেবনাথের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট