1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনায় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ৭ দিন পর হত্যা মামলা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি থেকে টাকা-মালামাল গায়েবের অভিযোগ, শোকজ নোটিশ গলাচিপায় ২৪ ঘণ্টায় শিশু ও তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মহিপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি দম্পতি আটক পটুয়াখালীতে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০, আগুন ও গরু হত্যার অভিযোগ ভোলায় নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান উদ্ধারে সহায়তা চাইলেন প্রবাসী যুবদলের নতুন কমিটি ঘোষণায় পটুয়াখালীতে আনন্দ মিছিল পড়ালেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ, ভোলায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

 দুমকিতে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 সকাল ১১টায় পাঙ্গাশিয়া ইউনিয়নের এম এ রব মিয়ার আকন ভিলায় অনুষ্ঠিত কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান মুন্সি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বারেক। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল আলম মৃধা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান মিন্টু, সহ-সাধারণ সম্পাদক কবির শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুল আলম মৃধা এবং অন্যান্য নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “বিএনপিকে শক্তিশালী করার জন্য তৃণমূল পর্যায়ে সংগঠন সুসংহত করতে হবে। নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়নের মাধ্যমে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করব। আগামীতে উপজেলার পাচটি ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করা হবে।”

কর্মসূচিতে স্থানীয় ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিত ছিলেন এবং উৎসাহ ও সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট