1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় বিষধর পদ্মগোখরা সাপ উদ্ধার, অ্যানিম্যাল লাভারস ও বনবিভাগের যৌথ উদ্যোগ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় প্রায় ৪ ফুট লম্বা বিষধর পদ্মগোখরা সাপ স্থানীয় একটি ঘরের পাশে জালে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী এবং বনবিভাগের যৌথ উদ্যোগে সাপটি নিরাপদে মুক্তি দেওয়া হয়েছে।

 বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুয়াকাটার পৌরসভার হোসেন পাড়া এলাকা থেকে ‘অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী’র বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা সাপটি উদ্ধার করেন। স্থানীয় আবু হাসান মিলন তার বাড়ির আঙ্গিনায় সাপটিকে জালে আটকে দেখেন এবং অবিলম্বে অ্যানিম্যাল লাভারসের সদস্যদের খবর দেন। পরে কলাপাড়া, পরিবেশ কর্মী, পৌরসভার কর্মী এবং বনবিভাগের সঙ্গে যৌথভাবে সাপটিকে উদ্ধার করে মুক্তি দেওয়া হয়।

অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালীর রেসকিউ এন্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুছা জানান, “এটি Naja kaouthia বা মোনোক্লেড কোবরা নামে পরিচিত বিষধর গোখরা প্রজাতির একটি সাপ, যা দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় পাওয়া যায়। আমরা প্রশিক্ষিত টিম নিয়ে এসে সাপটিকে নিরাপদে উদ্ধার ও মুক্তি দিয়েছি।”

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) এর সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, “সাপটি জালে আটকে ছিল এবং স্থানীয়রা সচেতন থাকায় কেউ সাপটির ক্ষতি করেনি। আমরা প্রশিক্ষিত উদ্ধারকারী দলকে খবর দিয়েছিলাম, যারা সাপ উদ্ধার করে বনবিভাগের সহযোগিতায় মুক্তি দিয়েছেন।”

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান বলেন, “পদ্মগোখরা বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর বিষধর সাপ। এটি সাধারণত মানুষের কাছ থেকে দূরে থাকে, কিন্তু সঠিক তথ্যের অভাবে অনেকে অকারণে সাপ মেরে ফেলে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি। তাই আমাদের উচিত সঠিকভাবে সাপের প্রতি সচেতন হওয়া।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট